বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ১০৭ জন। আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ৫৪২ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৭ হাজার ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৯৬২ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৯৯৮ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ১৫৫ জনের মৃত্যু ও ১ লাখ ৫৩ হাজার ৯৭৭ জন আক্রান্ত হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি