কিশোরগঞ্জে আরও ৬২ জনের করোনা শনাক্ত

কি‌শোরগ‌ঞ্জে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ জেলায় নতুন করে আরও ৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবার (০৭ জুন) ‌জেলার সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেন। এ নি‌য়ে জেলায় আক্রা‌ন্তের সংখ্যা দাড়া‌লো ৬৬৪ জ‌নে। মারা গেছে ১৫ জ‌ন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২১ জন।

জানা যায়, গত ১ জুন ঢাকায় ৩১২ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ৪২ জন, ৩ জুন কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌ল‌জে‌র পি‌সিআর ল্যা‌বে ২৪ জ‌নের নমুনা পরীক্ষায় ৬ জন এবং ৫ জুন একই ল্যা‌বে ৭০ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ১৪ জন সহ মোট ৬২ জ‌নের করোনা পজি‌টিভ পাওয়া যায়।

কিশোরগঞ্জের ১৩টি উপ‌জেলার ম‌ধ্যে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা ৯০ জন, হোসেনপুরে ১৪ জন, করিমগ‌ঞ্জে ৪৫, তাড়াইলে ৫৩, পাকুন্দিয়ায় ৩০ জন, কটিয়াদীতে ৩০ জন, কুলিয়ারচরে ৩৫ জন, ভৈরবে ২৬৭, নিকলীতে ১১, বাজিতপুরে ৪৩, ইটনা ১৭, মিঠামইনে ২৫ ও অষ্টগ্রাম উপ‌জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।

এরই ম‌ধ্যে কি‌শোরগঞ্জ‌কে ক‌রোনা হটস্পট ঘোষণা করা হ‌য়ে‌ছে। রেড জোন হি‌সে‌বেও ঘোষণা করা হ‌চ্ছে হাওর অধ্যু‌ষিত এই জেলা‌কে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর