কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ১০ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৩৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১০ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ৭ জন পুরুষ ও ৩ জন নারী । আক্রান্ত ১০ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার এনএস রোড এলাকার ১, পুলিশ লাইন এলাকার ২, হাউজিং এলাকার ৩, বটতৈল এলাকার ১, মোট ৭ জন। কুমারখালী উপজেলার চাপড়া এলাকার ২, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার ১। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১২১ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৯২ জন পুরুষ ও ২৯ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২৩, ভেড়ামারা ২০, মিরপুর ১২, কুষ্টিয়া সদর ৩৯,কুমারখালী ২০, খোকসা ৭।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর