আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী শাহান আরা আর নেই

মারা গেলেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লা’র স্ত্রী বেগম সাহান আরা আবদুল্লাহ(ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। বেগম সাহান আরা আবদুল্লাহ বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লা’র মা।

রোববার(৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবজাল হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

শাহান আরা আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে মিন্টো রোডের বাড়িতে হত্যাকাণ্ডের অন্যতম স্বাক্ষী। ওই রাতে ঘাতকদের বুলেটে শহীদ হন তার শিশু সন্তান সুকান্ত বাবু। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর