মায়ের পরকীয়া প্রেমিককে হত্যা: গ্রেফতার ৩

পরকীয়া প্রেমের জেরে যশোরের চৌগাছায় বিপুল হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার যশোরের চৌগাছা ও মণিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন এবং হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, চৌগাছা উপজেলার হিজলী গ্রামের আবু শামা ও ফুলবানু বেগম দম্পতির ছেলে সবুজ হোসেন, ফুলবানু বেগম ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তুহিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বলেন, প্রবাসীর স্ত্রী ফুলবানু বেগমের সঙ্গে বিপুলের পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। নিষেধ করলেও শোনেননি বিপুল হোসেন। এ জন্য বিপুলকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করেছে ফুলজানের ছেলে সবুজ হোসেন ও মেয়ের জামাই রফিকুল ইসলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর