মাগুরায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের উপহার বিতরণ

মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।রবিবার উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃরিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ জামির হোসেন, মোঃ জিয়াউদ্দিন মৃধা,মোঃসোহরাব হোসেন সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ অসহায় ৫০ টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শাড়ী লুঙ্গি বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সামাজিক দুরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর