প্রাণঘাতী করোনা ভাইরাসে ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৫ জন আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে রোববার (৭ জুন) ২টি মেশিনে ৫১২টি পরীক্ষা করে এই ৪৬ জনকে শণাক্ত করা হয়।
নতুন করে আক্রান্ত ৪৬ জনের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। আক্রান্তদের মাঝে সদরে-১০ জন, ভালুকায়-২১ জন, ফুলপুরে-৬ জন, তারাকান্দায়-১ জন, ঈশ্বরগঞ্জে-৩ জন, ফুলবাড়িয়ায়-২ জন, ত্রিশালে-২ জন ও হালুয়াঘা্টে-১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৩ জনে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৮ জনের। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২৩২।
বার্তাবাজার/এসজে