ফেনীর পরশুরামে উপজেলায় ইসলাম ধর্মের রীতিনীতি ও ধর্মীয় অনুশাসন এর প্রতি আকৃষ্ট হয়ে ইসলামকে জেনে এবং বুঝে এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করা এই যুবকের বর্তমান নাম মোহাম্মদ আবদুল্লাহ হৃদয়। তার পূর্ব নাম ছিল হৃদয় চন্দ্র দেব।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করা আব্দুল্লাহ পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের নেপাল চন্দ্র দেব ও তুনসী রাণী দেবের ছেলে। রবিবার ফেনীর নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে। এফিডেভিট নং ৩৪১,০৭.০৬.২০২০ইং। রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হুমায়ন কবির নোমানীর হাতে কালেমা পড়ে মুসলমান হন হৃদয়। এসময় মসজিদে মুসল্লীরা উপস্থিত ছিলেন এবং নব মুসলিম যুবক আব্দুল্লাহর জন্য সবাই মোনাজাত করে দোয়া করেন।
এফিডেভিটে উল্লেখ করা হয়, বিভিন্ন ইসলামী বই ও ইসলামের নিয়ম নীতি আদর্শ রয়েছে এমন তুলনামূলক ধর্মগ্রন্থ পাঠ করে ও বন্ধুদের সাথে বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান শুনে ইসলামের সুমহান আদর্শে আকৃষ্ট হয় হৃদয় এবং জেনে- বুঝে দৃঢ় প্রত্যয় সংকল্প করেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এরপরই সে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়। ইসলাম ধর্ম গ্রহণ করে হৃদয় সকলের সহযোগিতা চেয়েছেন।
বার্তা বাজার / ডি.এস