মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে জরিমানা

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিভিন্ন দোকানপাটে অভিযান চালায় মুজিবনগর উপজেলা ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওসমান গনি এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ৫ জন দোকানদারসহ ১৬ জন পথচারীকে মাস্ক ব্যবহার না করাই তাদেরকে জরিমানা করা হয়।

এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওসমান গণি বলেন, সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং প্রতিটি ব্যক্তিকেই মাস্ক ব্যবহার করতে হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর