ময়মনসিংহে করোনা উপসর্গে মারা গেলেন সহকারী জেলা ও দায়রা জজ উমা রানী দাসের স্বামী ড. দেবাশীষ দাস (৫২)। নগরীর এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়।
কর্মজীবনে ড. দেবাশীষ দেশের শীর্ষস্থানীয় ফকিরা গ্রুপের গার্মেন্টস বিভাগের এইচআর বিভাগের প্রধান ছিলেন।
ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম বলেন, শ্বাসকষ্ট নিয়ে শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই সকাল ৭টার দিকে তিনি মারা যান।
পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।
বার্তাবাজার/এসজে