জা‌জিরায় ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক

শরীয়তপুরের জাজিরা উপ‌জেলায় ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে আটক ক‌রা হ‌য়ে‌ছে। রবিবার (৭ জুন) উপ‌জেলার মাঝিরকান্দির নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পের সিনোহাইড্রো সংলগ্ন ২৮ ই বেঙ্গল ১নম্বর আরপি পোষ্টের গেইটের সামনে থে‌কে তা‌দের আটক করা হয়।

আটকরা হ‌লেন- জা‌জিরা উপ‌জেলার চর মোসলেম ঢালীকান্দি গ্রা‌মের মৃত ছাবের ব‌্যাপারীর ছে‌লে মো. শুকুর আলী বেপারী (৩২), পশ্চিম নাওডোবা কালু ব‌্যাপারী কান্দি গ্রা‌মের মৃত সোহরাব হাওলাদারের ছে‌লে মো. সোহেল হাওলাদার (২৪), সবদের ফকিরের কান্দি গ্রা‌মের মো. হামেদ ফকিরের ছে‌লে মো. হানিফ ফকির(৩৫), সবদের ফকিরের কান্দি গ্রা‌মের মৃত রশিদ ফকিরের ছে‌লে মো. রেজাউল করিম ফকির (৪০),চর মজিদ ঢালী কান্দি গ্রা‌মের মৃত আ: হালিম ফকিরের ছে‌লে মো. মমিন ফকির (২৫), হাজী মকিম খার কান্দি গ্রা‌মের মৃত মতলেব মালের ছে‌লে মো. দাদন মাল (৩০)।

জা‌জিরা থানা পু‌লি‌শের এসআই মো. ফরিদ মিয়া জানান, জা‌জিরা উপ‌জেলার মাঝিরকান্দির নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পের সিনোহাইড্রো সংলগ্ন ২৮ ই বেংগল ১নম্বর আরপি পোষ্টের গেইটের সামনে থে‌কে সেনা সদস্যরা ৩০পিস ইয়াবাসহ ছয়জন‌কে আটক ক‌রে । এ সময় জুয়া খেলার ৫২টি তাস ও নগদ ১৫৫ টাকা জব্দ করে। মাদক আইনে ও জুয়া আইনে আটক‌দের বিরু‌দ্ধে জাজিরা থানায় মামলা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর