কক্সবাজারের রামু ও টেকনাফ থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটককৃতদের মধ্যে তিন জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ৮৬০ পিস ইয়াবা বড়ি।
র্যাব-১৫ গনমাধ্যম শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭ টার দিকে জেলার রামু থানার ধলিরছড়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মতলবের ছেলে আবুল কাশেম (৪৮) কে তার বসতঘর থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
একইদিন, সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে হোয়াইক্যং ইউনিয়নের উংচিপ্রাং বাজারের ব্রীজ এলাকায় অভিযানে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ৩ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ হাসানের ছেলে মোঃ এমদাদ (২০), মৃত ফয়সাল আহমেদের ছেলে আয়াত উল্লাহ (২০) ও নুর মোহাম্মদের ছেলে আব্দুল হক (৩১)।
অপরদিকে, আজ দুপুর ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পরিত্যাক্ত একটি চিংড়ী প্রকল্পের সামনে থেকে একই ইউনিয়নের কচুবনিয়া গ্রামের মৃত জুম্মুল হকের ছেলে মহিউদ্দিন (১৯) আটক করা হয়। এসময় হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডাব্লিও.ডি