ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মা-মেয়েসহ আরও ৩ নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের ৫ দিনের মাথায় রোববার রাতে স্বাস্থ্য বিভাগ আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করে।
গত ৩১ মে আঠারবাড়িতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তার শংস্পর্শে আসায় গত ২ মে বেশ কয়েজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে করোনা ইউনিট। আক্রান্ত ওই ব্যক্তিটির বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন ৪৫ বছর বয়সী মা ও ২৫ বছর বয়সী মেয়ে। নমুনা সংগ্রহের ৫ দিনের মাথায় রোববার রাতে ফলাফলে গৃহকর্মী মা-মেয়ে এক প্রতিবেশী নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাবে তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, গৃহকর্মী মা-মেয়েসহ ৩ নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। হোম আইসোলেশনে রেখে তাদের চিকিৎসা দেওয়া হবে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি