প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন জনপ্রিয় টিভি ও কুইজ উপস্থাপক ফেরদৌস বাপ্পী। করোনা শণাক্ত হওয়ার পর গত শনিবার (৬ জুন) রাত ৩টায় তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সাধারোন সম্পাদক ও উপস্থাপক আনজাম মাসুদ জানান, বর্তমানে ফেরদৌস বাপ্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এখন তিনি অনেক ভালো রয়েছেন। চিকিৎসকরা বলেছেন, তাকে প্লাজমা থেরাপি দেওয়া লাগতে পারে, তবে জরুরি নয়। উনি সবার কাছে দোয়া চেয়েছে
ফেরদৌস বাপ্পী বাংলাদেশ টেলিভিশনে সাধারণ জ্ঞান বিষয়ক ‘কুইজ কুইজ’ অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শক পরিচিতি পান। বর্তমানে তিনি একাধিক টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার কাজে জড়িত আছেন।
বার্তাবাজার/এসজে