প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। রোববার (৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে কিছুদিন ধরেই তিনি এইখানে চিকিৎসাধীন ছিলন।
আহসান উল্লাহ হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী জানান, গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান উল্লাহ। আমরা একজন মেধাবী নেতাকে হারালাম। সত্যি খুব খারাপ লাগছে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বার্তাবাজার/এসজে