‘কুয়েত সিআইডির সাথে আলোচনা করতে গেছেন এমপি পাপলু’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহীদ ইসলাম পাপলুকে আলোচনার জন্য কুয়েতের সিআইডি ও সরকারি দপ্তরে ডেকে নেয়া হয়েছে বলে দাবী করছেন তার স্ত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম।

রোববার (৭ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন সেলিনা ইসলাম।

তিনি বলেন, আজ বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম সম্পর্কিত একটি সংবাদে বলা হয়েছে, মোহাম্মদ শহীদ ইসলামকে কুয়েতে সেখাকার সিআইডি বা পুলিশ গ্রেফতার করেছে। প্রকৃতপক্ষে মোহাম্মদ শহীদ কুয়েতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি খ্যাতনামা মারাফি কুয়েতিয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে অনেক অভিবাসী কর্মী বেকার রয়েছে। তাদের কেউ কেউ সরকারি দপ্তরে অভিযোগ করেছেন। এসব বিষয় নিয়ে কুয়েতের সরকারি দপ্তর ও সিআইডি তাকে আলোচনা জন্য ডেকে নিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর