মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসে সৌদি আরবে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত একদিনে দেশটিতে আরও ৩ হাজার ৪৫ জন আক্রান্ত হওয়ায় এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি।
রোববার (৭ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রথমবারের মতো সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৩ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ৩৬ জনের মৃত্যু নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৭১২ জনের প্রাণহানি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ হাজার ৮১৭ জন
খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা দেশটির রাজধানী রিয়াদে। এরপর পবিত্র শহর মক্কার অবস্থান। আর আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জেদ্দা। এসব শহরের সঙ্গে পাল্লা দিয়ে দেশটির দাম্মাম শহরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। খবর- আল আরাবিয়াহ।
বার্তাবাজার/এসজে