গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে আল্লামা শফী

গুরুতর অসুস্থ হওয়ায় আইসিইউতে নেয়া হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীকে।

আজ (রোববার) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রাত ৮টায় তাকে নেয়া হয় আইসিইউতে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি বলেন, আব্বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর