স্বাস্থ্য কর্মকর্তা-প্রকৌশলীসহ মেহেরপুরে আরও তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী ও মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের ২৬ বছর বয়সী একজন নারী।
আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে সর্বমোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০জন। জেলায় এ পর্যন্ত করোনা রোগে মারা গেছে ২জন।
বার্তা বাজার / ডাব্লিও.ডি