করোনা পরিস্থিতির ভয়াবহ সময়ে লালমনিরহাট জেলার রেলওয়ে স্টেশনে ১২ দিন থেকে দুই’শতাধিক দুস্থ ও অনাহারী মানুষদের এক বেলা খাওয়াচ্ছে লালমনিরহাট জেলার ২০০০-২০১৮ এসএসসি ব্যাচ।
“এক বেলা আহার” কার্যক্রম এর সমন্বয়ক আশরাফ আলী মিঠু জানান, গত ২৭ মে জেলার অসহায় ও দুস্থ মানুষদের এক বেলা খাওয়াতে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম শুরু করা হয়। একেকদিন একেকটি ব্যাচ এই কার্যক্রম পরিচালনা করে। এখন পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করেছে ২০০০, ২০০১, ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের এসএসসি ব্যাচ।
আজ রবিবার(৭ জুন) ১২তম দিনের মতো ছন্নছাড়া অসহায় মানুষদের এক বেলা খাওয়ানোর এই কার্যক্রম পরিচালনা করেছে ২০১৬ সালের এসএসসি ব্যাচ।
তিনি আরো জানান আগামী ১৫ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি অব্যাহত থাকবে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি