জরুরী বিমানে বাংলাদেশ থেকে ওষুধ নিল নাইজেরিয়া

নাইজেরিয়ার একজন গভর্ণর করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে চার্টার্ড বিমান পাঠিয়ে তার জন্য রেমডিসিভির (Remdesivir) ও রেমিভির (Remivir) নিয়ে গেছে নাইজেরিয়া

রোববার (৭ জুন) বিকাল ৫টায় বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওষুধ দিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নাইজেরিয়ার উদ্দেশ্যে উড়ে যায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

মন্ত্রণালয়টির সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, গত ৬ জুন গভীর রাতে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রী জিওফ্রে ওনিয়ামা ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে। ফোনে জিওফ্রে ওনিয়ামা অনুরোধ করে ড. এ. কে. আব্দুল মোমেনকে জরুরী বিমান অবতরণ ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগীতার অনুরোধ করেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে রোববার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঔষধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর