করোনায় এবার প্রাণ গেল স্কয়ার হাসপাতালের পরিচালকের

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন। রোববার (৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী।

বিএমএ মহাসচিব জানান, প্রায় ২ সপ্তাহ আগে থেকে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন মির্জা নাজিম উদ্দিন। ৬৭ বছর বয়স্ক এই ডাক্তারের স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও পেশায় চিকিৎসক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর