টাঙ্গাইলের কালিহাতিতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত থাকায় দলীয় পদ থেকে বহিস্কৃত হলেন উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীব।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিস্কারাদেশ দেন।
উল্লেখ্য। গত ১৭ মে কালিহাতীর বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ২১ মে টাঙ্গাইল শহর থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সদস্য তামজিদুল ইসলাম জিসানকে গ্রেফতার করা হয়।
জিসানের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবের নেতৃত্বে এ ছিনতাই ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বার্তাবাজার/এসজে