র‍্যাব ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দম্পতির সুস্থ্যতা কামনায় দোয়া (ভিডিওসহ)

ঢাকাস্থ কটিয়াদি-পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদের সম্মানিত উপদেষ্টা, পাকুন্দিয়া র‌্যাব সদর দপ্তরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারোয়ার আলম সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (রোববার) রাত সাড়ে ৯ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা ও যুব পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ শফিউল্লা দিদারের সঞ্চালনায় সারোয়ার আলমসহ করোনায় আক্রান্ত সকল মানুষের রোগ মুক্তির জন্যে সংগঠনের পক্ষ ঢাকাস্থ কটিয়াদি পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদ-কিশোরগঞ্জ ২ এর ফেসবুক পেইজে লাইভ এ বিশেষ দোয়া পরিচালিত হয়।

এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা এবং তাঁর পরিবারবর্গ সহ করোনাযুদ্ধের সম্মুখ সারিতে কাজ করা সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মোনাজাতে দেশ এব দেশের বাইরে থেকে অনেক শুভানুধ্যায়ী অংশ গ্রহণ করেন ।

দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণকারী সকলের কাছে কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ। সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. এনামুল হাসান বলেন ” সারোয়ার ভাই আমাদের গৌরব, উনার মতো লোক এদেশের প্রতিটি সেক্টরে খুব প্রয়োজন”। এসময় অনলাইনে সংগঠনের সকল নেতৃবৃন্দ সার্বক্ষণিক যুক্ত ছিলেন।

ভিডিও…..

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর