করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশোনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকার সিএমএইচে নেয়ার প্রস্তুতি চলছে। রোববার (৭ জুন) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক এই সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের এই নেতার ঘনিষ্ঠজন সিলেট সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন তাকে ঢাকা নেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
বার্তাবাজার/এসজে