ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়ারহাটের সিন্দুরিয়া এলাকায় রাস্তার পাশ থেকে একটু দূরে বিস্তীর্ণ ধান ক্ষেতের ভিতরে এলাকাবাসী ২০১৮ সালে ‘সিন্দুরিয়া বায়তুল মামুর জামে মসজিদ’ নামের মসজিদটি তৈরী করেন ধর্মপ্রাণ মুসল্লীদের ইবাদতের জন্য। যাতায়াতের জন্য উঁচু করে কাঠের তক্তা এবং বাঁশ দিয়ে তৈরী হয় সাঁকো।

এভাবেই দীর্ঘ দুই বছর ধরে কাঠের পাটাতনের ফ্লোরের টিনশেড মসজিদে ইবাদত করে আসছেন স্থানীয়রা। প্রতিকূল আবহাওয়ায় বিগত বছগুলোতে নানা ভোগান্তিতে পড়ায় মুসল্লীগন মসজিদ সংস্কার এবং মসজিদ পর্যন্ত যাতায়াতের রাস্তা তৈরীর আশু প্রয়োজনীয়তা অনুভব করেন। আর এক্ষেত্রে তারা আর্থিক সহায়তা লাভে সবার আগে ছুটে আসেন সাভার উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের কাছে।
রবিবার (৭ জুন) দুপুরে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে ব্যাক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সিন্দুরিয়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতির নিকট। এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন এবং সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।
এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব জানান, সিন্দুরিয়া বায়তুল মামুর মসজিদের উন্নয়নের জন্য আমার কাছে মসজিদ কমিটি এলে আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়াও তাদেরকে জানিয়েছি মসজিদের বৃহৎ উন্নয়নের জন্য আবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাধারণ মানুষের পাশে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছেন এবং অদ্যাবধি তার হটলাইন কার্যক্রম চালু রয়েছে। এর ভিতরে নিজ তহবিল থেকে মসজিদের উন্নয়নে তাঁর এই আর্থিক সহায়তা প্রদানে পাথালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যানের প্রতি।
বার্তা বাজার / ডাব্লিও.ডি