চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ করতে চট্টগ্রামকে রেড জোন ঘোষণার মাধ্যমে এক মাসের কারফিউয়ের আওতায় আনার দাবী জানিয়েছে মহানগর বিএনপি।
আজ (রোববার) দুপুরে নগরীর কাজীর দেঊড়িতে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে এই দাবী উপস্থাপন করেন নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। করোনার আগাম সংবাদ পাবার পরও তারা কোন ধরনের প্রস্তুতি নিতে পারেনি। পোশাক কারখানা ও দোকানপাট খুলে দিয়েছে। এতে সরকার দেশকে করোনার ঝুঁকির মধ্যে ফেলেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম এখন হটস্পটে পরিণত হয়েছে। তাই চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ জারি করা উচিত।
বার্তাবাজার/এসজে