ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম ছুলেমান মিয়া (৩০)। সে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাছপাড়া গ্রামের আবদুছ ছালামের ছেলে এবং মাটিকাটা শ্রমিক হিসেবে কাজ করতো।
রোববার দুপুরে বাড়ির সামনে গাছ থেকে আমপাড়তে গাছে উঠে ছুলেমান। কাঁচাবাঁশ নিয়ে এক গাছ থেকে অন্যগাছে আম পাড়তে গেলে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশটি স্পর্শ হওয়ায় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পাড়ে যায় জুলেমান। তাকের উদ্ধার করে আঠারবাড়ি বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, গাছ থেকে কাঁচাবাঁশ দিয়ে আম পাড়তে গেলে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি