মুন্সীগঞ্জে নতুন করে আরো ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ১০৩৫ জন আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় সুস্থ হয়েছে ১৯ জন এদের মধ্যে সদর ১জন, টঙ্গীবাড়ি ২জন, সিরাজদিখান উপজেলায় ০, লৌহজং উপজেলায় ১০, শ্রীনগর উপজেলায় ২ জন এবং গজারিয়া উপজেলায় ৪ জনসহ এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৩০০ জন।
করোনায় এ পর্যন্ত মৃত্যু ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরে ১৭জন, টঙ্গীবাড়িতে ৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় নতুন ১জনসহ ৪ জন, শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন।
নতুন করোনায় আক্রান্ত ৭৬ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৪, টঙ্গীবাড়ি উপজেলায় ১১, সিরাজদিখান উপজেলায় ২, লৌহজং উপজেলায় ১৯, শ্রীনগর উপজেলায় ১৩ জন এবং গজারিয়া উপজেলায় ৭ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪৭০, টঙ্গীবাড়িতে ৭৫, সিরাজদিখানে ১৪২, লৌহজংয়ে ১২৭, শ্রীনগরে ১১৫ এবং গজারিয়ায় ১০৬ জনের দেহে করোনা শনাক্ত হলো।
বার্তা বাজার / ডাব্লিও.ডি