ডিপ কোমায় চলে যাওয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও খুবই সংকটাপন্ন। ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সময় শেষ হবে আগামীকাল (সোমবার) দুপুরে।
করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় গত শুক্রবার (৫ জুন) ভোরে স্ট্রোক করেন মোহাম্মাদ নাসিম। পরে জরুরী ভিত্তিতে তার অপারেশন করা হয়। এরপর থেকে ক্রমশ অবনতির দিকে যান মোহাম্মদ নাসিম। যার প্রেক্ষিতে গঠন করা হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।
ওই বোর্ডে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।
এর আগে ১ জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।
বার্তাবাজার/এসজে