আশুলিয়ায় পানিতে ডুবে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঢাকার সাভারের আশুলিয়ার গোমাইল এলাকার একটি পুকুর থেকে নাবিল আহমেদ (১৬) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নিহতের স্বজনেরা। রবিবার (০৭ জুন) আশুলিয়ার পূর্ব গোমাইলের একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (৬ জুন) সকালে নাবিল নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পর আজ আশুলিয়ার পূর্ব গোমাইলের একটি পুকুর থেকে নাবিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে৷

এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবেই নাবিলের মৃত্যু হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নিহত নাবিল আহমেদ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চর জাহাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে গোমাইল হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীতে পড়াশুনা করতো এবং এখানেই পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতো।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর