সাতক্ষীরায় নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৭ জুন) দুপুর আড়াইটায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় মোট ৫৩ জন করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত পাঁচ জন হলেন, তালা উপজেলার ১জন, শ্যামনগর উপজেলার ১ জন, কলারোয়া উপজেলার ১ জন, সাতক্ষীরা সদর উপজেলার ২ জন।
এদিকে, রোববার পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৭৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পোঁছেছে। এর মধ্যে ৫৩ জনের পজিটিভ এসেছে। লকডাউন করা হয়েছে শতাধিক বাড়ি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে উক্ত ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
বার্তা বাজার / ডাব্লিও.ডি