বিভক্তির ভাইরাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না: কাদের

এটা রাজনীতির সময় নয়। রাজনীতি করার জন্য পরে অনেক সময় পাওয়া যাবে। এখন বিভক্ত করার ভাইরাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রবিবার (০৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরও জানান, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। সংকটে তিনি একজন সাহসী এবং সফল নেতা। জনগণের জীবন রক্ষা এবং দক্ষ নেতৃত্বের সাথে করোনাভাইরাস মোকাবিলা করার মতো দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী।”

৭ জুন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধীনতার সনদ। ১৯৬৬ সালে ৬-দফা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করেন না, তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর