জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপসনালয়গুলোতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হবার পর গত শুক্রবার ব্রেইন ষ্ট্রোক ও পরে মস্তিস্কে সফল অস্ত্রোপচারের পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে ও ৪৮ ঘন্টার নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিল। গতকাল শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার
আরো অবনতি ঘটে। পরে চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এসময় মোহাম্মদ নাসিমসহ করোনা আক্রান্ত সবার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
বার্তা বাজার/এম.সি