দেশে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৭৪৩ জন।
আজ রবিবার(৭ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৮৮৮ জন। এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে পুরুষ ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯ শতাংশ।
তিনি জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিংহে একজন ও খুলনায় ২ জন মারা গেছেন। মৃত রোগীদের মধ্যে হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ১২ জন মারা গেছেন। এছাড়া মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।
বার্তাবাজার/কে.জে.পি