করোনায় মৃত্যু ৪২ জনের ৩৫ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ৭৪৩ জন শনাক্ত হয়েছেন।

আজ রবিবার(৭ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৮৮৮ জন।

এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে পুরুষ ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯ শতাংশ।

ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন ও ৯১-১০০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর