ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে উপজেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ এস.এম. নাজমুল হুদা (বাপ্পি) বার্তা বাজারকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত নতুন ১৪ জনের মধ্যে ১২ জন রোগী তাদের নিজ বাড়িতে আইসোলেশনে এবং ২ জন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ ও ৪ জুনের ফলোআপ রিপোর্টে তাদের করোনা নেগেটিভ এসেছে।
করোনা যুদ্ধে জয়ী এক ব্যক্তি জানান, আমি প্রথমে সৃষ্টিকর্তার নিকট শোকরিয়া আদায় করছি এবং হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানাই। তারা আমাকে বাড়িতে এসে চিকিৎসা সেবা ও দেখভাল করায় আমি দ্রুত সুস্থ হয়েছি। তিনি জানান, সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই ঘরে থাকার চেষ্টা করুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, ‘এই উপজেলায় আক্রান্ত ৩৫ জন রোগির মধ্যে মোট ১৮ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। সুস্থ হওয়া রোগীরা আমাদের নজরে থাকবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বার্তা বাজারকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।’
বার্তা বাজার/সি.কে