করোনা প্রতিরোধকল্পে ৩ মাসে উপজেলা প্রশাসনের ১২৯ মোবইল কোর্ট

বগুড়ার শেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে শেরপুর উপজেলা প্রশাসন গত ৩ মাসে পর্যন্ত বিভিন্ন জায়গায় ১২৯ টি ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ লাখ ১৯ হাজার ২’শ টাকা জরিমানা ও ১ জনকে কারাদন্ড প্রদান করেছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলাম রানা করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে গত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১২৯ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৪৯ জনের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ ও দুর্যোগ ব্যবস্থাপনা ২০১২ এর আওতায় ৭৪৮ জনকে ৯ লাখ ১৯ হাজার ২’শ টাকা জরিমানা করেন। এবং একজনকে কারাদন্ড প্রদান করেন। এছাড়াও দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট ও পরামর্শ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বিশ^বিদ্যালয় ছাত্র সংগঠন পুশাস সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে হোম কোয়ারেন্টাইন, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, সরকারি বিধি-নিষেধ কার্যকর করার স্বার্থে অভিযানগুলো পরিচালনা করা হয়। জনস্বার্থে জন নিরাপত্তা নিশ্চিতকরণে, অপরাধ প্রবনতা প্রতিরোধকল্পে, সর্বপরি আইনের সুশাসন প্রতিষ্ঠায় এ অভিযান অব্যাত থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর