প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তালিকায় স্পেনকে ছাড়িয়ে পাঁচ নম্বরে রয়েছে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন, মারা গেছেন ৬ হাজার ৯৪৬ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় এ তথ্য উঠে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৮৮৭ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। আর স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। সেখানে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৫ জনের। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ১৯ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৭৯১ জন।
আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন এই রোগটিতে মারা গেছেন। নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৫ জন। সব মিলিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জন।
এ তালিকার তিন নম্বরে রয়েছে রাশিয়া। দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ১৯৭ জন। এর আগে সেখানে সর্বোচ্চ ২৩২ জন মারা যায়, সেটা ২৯ মে।
রাশিয়ান সরকারের দেয়া তথ্য মতে, তাদের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ১০২, মৃত্যু ৫ হাজার ৭১৭ জনের।
বার্তাবাজার/এমকে