পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক দোকানদার নিহত

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে রেজাউল ইসলাম (৩৫) নামে এক দোকানদার নিহত হয়েছেন। রবিবার (০৭ জুন) সকালে পৌর এলাকার কায়েত পাড়ায় নিজ বাড়িতে সুপারী গাছ থেকে সুপারী পাড়তে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন তিনি।

নিহত রেজাউল ইসলাম ওই এলাকার মৃত বজলুর রহমান ঠিকাদারের ছেলে। তিনি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাঁশে ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি চা-পান,বিস্কুটের দোকান করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল ইসলামের ঘরের পাশ দিয়ে বিদ্যুৎ এর একটি ৪২০ ভোল্টেজ লাইন গেছে। ওই লাইনের পাশে থাকা তার বাড়ির সুপারী গাছ থেকে সকালে সুপারী পাড়তে যান। এ সময় গাছ থেকে সুপারীর একটি কাঁদি তার ঘরের টিনের চালে আটকে থাকে। তিনি সেটিকে পাড়তে বাড়ির সীমানা প্রাচীরে উঠে টিনে আটকে থাকা সুপারীর কাঁদিতে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হন। সেখানেই তিনি দীর্ঘক্ষণ আটকে ছিলেন। পরে তার বাড়ির লোকজন সহ স্থানীয়রা দেখা মাত্রই তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা।

এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। তবে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ, বিদ্যুৎ স্পৃষ্টে রেজাউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে পারিবারিক সূত্রে জানতে পেরেছি ওই ব্যাক্তি সকালে সুপারী পাড়তে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর