সারাদেশে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৭ জন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

সারাদেশে পুলিশ বাহিনীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ছয় হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সাতশর বেশি পুলিশ সদস্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে থেকে কাজ করে যাওয়া এ বাহিনীতে যাদের মধ্যে এ পর্যন্ত সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে এক হাজার ৮২৮ জন ঢাকা মহানগরের।

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে এ পর্যন্ত ১৭ জনের মত্যুর হয়েছে। আর সুস্থ হয়েছেন দুই হাজার ৭৬৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর