ফেনীতে আজ নতুন আরো ১৬ করোনা রোগী শনাক্ত

ফেনী জেলায় মহামারী করোনা ভাইরাসে আজ নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন। আজ (রবিবার) সকালে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ৮জন দাগনভূঞা উপজেলায়, সোনাগাজী উপজেলায় ৭জন ও পরশুরামে ১জন রয়েছে এবং এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬৪

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শুক্রবার পর্যন্ত ফেনী জেলায় ২ হাজার ১শ ৯৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো নমূনা থেকে ১ হাজার ৭শ’ ৭৫ জনের প্রতিবেদন আসে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। এদের মধ্যে সদরে ২১ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, পরশুরামে ৭ জন ও ফুলগাজীতে ৪ জন।

জেলায় এখন পর্যন্ত ২৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদরের ৯২ জন, ছাগলনাইয়ায় ২৭ জন, দাগভূঞায় ৮৫ জন, সোনাগাজীতে ৩৬ জন, ফুলগাজীতে ১০ জন ও পরশুরামে ৯ জন। অপর ৫ জন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর