কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার ( ৬ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৬৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৭ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত সবাই পুরুষ । আক্রান্ত ৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১, কুমারখালী উপজেলার পাইকপাড়া এলাকার ২, ভেড়ামারা উপজেলার বামনপাড়া, বাহাদুরপুর ও আরকানদি এলাকার ৪। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১১১ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৮৫ জন পুরুষ ও ২৬ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ২৩, ভেড়ামারা ১৯, মিরপুর ১২, কুষ্টিয়া সদর ৩২,কুমারখালী ১৮, খোকসা ৭।
বার্তা বাজার/টি.সি