কুষ্টিয়ার কুমারখালীতে মানসিক প্রতিবন্ধী আশরাফুল (২০) এর আঘাতে আমেনা (৬৮) নামক এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার(০৬ জুন) বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়। তিনি চাপড়া ইউনিয়নের সানপুকুরিয়া গ্রামের মৃত আজমত আলীর স্ত্রী।আশরাফুল বাগুলাট ইউনিয়নের দুধ কুমড়া গ্রামের আমির আলী মানসিক প্রতিবন্ধী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মানসিক প্রতিবন্ধী আশরাফুল কোন এক দেশীয় অস্ত্র দিয়ে বৃদ্ধা মহিলাটিকে আঘাত করে গুরুতর জখম করে। এরপর আহত বৃদ্ধাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান,এক মানসিক প্রতিবন্ধীর আঘাতে বৃদ্ধা মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বার্তা বাজার/এম.সি