ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঃ হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম দাউদ খাঁন।

এলাকা সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁনের সাথে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ভাতিজার ওপর হামলা চালায় চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ‘আমিও ব্যাপারটি শুনেছি। পুরোপুরি ঘটনাটি না জেনে কিছু বলা যাচ্ছেনা।’
বার্তা বাজার/এম.সি