র‍্যাব ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের স্ত্রীও করোনায় আক্রান্ত

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (৬ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই খবর জানিয়ে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, ‘শনিবার রাতে তিনি করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ জানতে পেরেছেন। তার স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।’

সরোয়ার আলম বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার দুই সন্তান সুস্থ আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর