হাতির পর ভারতে এবার গরুর সাথেও একই নিষ্ঠুরতা

সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে আনরসের ভেতর বাজি ভরে গর্ভবতী হাতি হাতি হত্যায় তুলুম সমালোচনা হচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। এবার হাতির মত একটি গর্ভবতী গরুর সাথেও ঘটেছে একই ঘটনা। ভারতের হিমাচল প্রদেশে গমের পাতার ভেতর বাজি লুকানো ছিল বলে অভিযোগ উঠেছে। বাজি বিস্ফোরণে গরুটির চোয়াল উড়ে গেছে। গর্ভবতী গরুটির সাথে ঘটা এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত ২৬ মে ঘটনাটি ঘটে। এরপরদিনই কেরালার হাতির মৃত্যুর ঘটনাটি ঘটে।

জানা যায়, হিমাচলের বিলাসরপুর জেলার জনদত্ত অঞ্চলের একটি ক্ষেতে গরুটি ঢুকে পড়েছিল। শস্যের ক্ষতি হতে পারে তা অনুমান করে আগেভাগেই গম ক্ষেতে ছোট ছোট অজস্র বোমা ছড়িয়ে রেখেছিল দুস্কৃতীকারীরা। ভিডিওটিতে দেখা যায়, গরুটির মুখ থেকে অনগর্ল রক্ত ঝরছে।

গরুটির মালিক গুরুদয়াল সিংহের অভিযোগ, তার প্রতিবেশী নন্দলাল এই ঘটনার সঙ্গে জড়িত। নন্দলাল ঘটনার পর থেকেই পলাতক। হিমাচল প্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর