বাড়তি দামে ওষুধ বিক্রি বন্ধে সিএমপি’র কড়া নির্দেশ

জনসাধারণের নিকট হতে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে ওষুধ বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার ঘোষণা দিয়েছেন সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান।

শনিবার (০৬ জুন) সন্ধায় নগরীর বিভিন্ন হাজারী গলির এক ওষুধ ফার্মেসীতে বাড়তি দামে ওষুধ বিক্রির দায়ে দুই জনকে আটকের পর উক্ত ঘোষণা দেওয়া হয়। সিএমপি’র সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, “করোনার প্রাদুর্ভাবকে কিছু শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির সিন্ডিকেট গড়ে তুলেছে।

বেশি দামে ওষুধ বিক্রির উদ্দেশ্যে ওষুধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে। এমন সব অসাধু ব্যবসায়ীদের হাত থেকে জনসাধারণকে রক্ষার উদ্দেশ্যে নগরীর প্রতিটি থানার সকল ফার্মেসীতে অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান।”

তিনি আরো বলেন, অভিযানে যদি কোনো ফার্মেসীতে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা হয় বা অসাধু উপায়ে মওজুদ করার প্রমাণ পাওয়া যায়। তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান। এছাড়া জনসাধারণের সুবিধার্থে দেওয়া হয়েছে সিএমপি’র হটলাইন নাম্বার (০১৮ ৮০ ৮০ ৮০ ৮০)।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর