করোনায় আক্রান্ত র‌্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারোয়ার আলম।

শনিবার (৬ জুন) রাত ১১.৫৭ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

সারোয়ার আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, COVID 19 পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।

ছবি-ফেসবুক

উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর ক্যাসিনোগুলোতে অভিযান চালিয়ে ব্যাপক আলোচনায় আসেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর