করোনায় মৃত্যু চার লাখ ছাড়িয়ে, আক্রান্ত ৬৯ লাখের বেশি

বিশ্বজুড়ে বেড়ে্ই চলছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে বিশ্বের হাজারো মানুষ। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। বিশ্বটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

স্বভাবতই মনে প্রশ্ন উকি দিয়েছে, এত লাশ রাখব কোথায়? বিশ্বজুড়ে মৃত্যু এরইমধ্যে ৪ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ৬৯ লাখ। করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১৬ হাজার ৮২৬ জন।

মারা গেছেন ৪ লাখ ১২ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৩ হাজার ৬০০ জনের। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮০ হাজার ৮০২ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৭২ হাজার ২৪। মৃত্যু হয়েছে এক লাখ ১১ হাজার ৫৩০ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৫০ হাজার ৫০৪। এর মধ্যে ৩৫ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চার লাখ ৫৮ হাজার ৬৮৯। এর মধ্যে পাঁচ হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে।

ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর